ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচন কমিশন ঘিরে বিজিবি, আইনশৃঙ্খলা কঠোর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনের সামনে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রোববার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
বিজিবির বার্তায় বলা হয়েছে, ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনার ঘটনা না ঘটে।
অন্যদিকে, ব্যালট পেপারে অনিয়ম ও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ছাত্রদল রাতভর অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে।
দুপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত না নিয়ে হঠকারী ও অদূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে কমিশনের পেশাদারিত্বও প্রশ্নবিদ্ধ হয়েছে।
এর আগে সকাল ১১টায় পূর্বনির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে আগারগাঁওয়ে উপস্থিত হন ছাত্রদলের নেতাকর্মীরা এবং কয়েক ঘন্টা সেখানে অবস্থান নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)