ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পিএইচডি-এমফিলধারী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: গত এক বছরে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি অর্জন করা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনের নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, মূল ফলাফল এবং ব্যবহারিক গুরুত্ব সর্বোচ্চ ১০টি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে উপস্থাপন করতে হবে। মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক-৩ সামিনা সুলতানা স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা জানানো হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার উন্নয়নে উচ্চতর ডিগ্রিধারী কর্মকর্তাদের গবেষণালব্ধ জ্ঞান কীভাবে ব্যবহার করা যেতে পারে, তা যাচাই করা।
নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তাদের গবেষণার সারসংক্ষেপ আগামী ১৮ জানুয়ারি রবিবারের মধ্যে সফট কপিসহ (নিকোশ ফন্টে) ই-মেইলে ([email protected]) মাউশির প্রশিক্ষণ শাখায় পাঠাতে হবে। প্রেজেন্টেশনের সুনির্দিষ্ট তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে।
মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অর্জিত উচ্চতর ডিগ্রির ফলাফল ও এর ব্যবহারিক দিকগুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক