ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ভোটের আগে ৯৪৭ শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে কেন্দ্র করে সারাদেশের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছে সরকার। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনোপযোগী করতে ৬ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে সংস্কারকাজের স্বচ্ছতা ও গতি নিশ্চিত করতে উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ে দুই স্তরের শক্তিশালী তদারকি কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) চাহিদা অনুযায়ী স্থানীয় প্রশাসনের পাঠানো তালিকার ভিত্তিতে সারাদেশে ৯৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে অবকাঠামোগতভাবে জরাজীর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা ভাঙাচোরা এবং স্যানিটেশন ও বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি রয়েছে। ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কেন্দ্রগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্কারকাজ তদারকির জন্য উপজেলা পর্যায়ে গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্য হিসেবে থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উপসহকারী প্রকৌশলী। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এই কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন।
অন্যদিকে, যেসব সিটি করপোরেশন এলাকায় ইউএনও নেই, সেখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে তদারকি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য পৃথক উপ-কমিটিও থাকবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এই সংস্কারকাজ বাস্তবায়ন করবে। ২০২৫-২০২৬ অর্থবছরের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ খাত থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের টাকা দিয়ে প্রধানত শ্রেণিকক্ষের দরজা-জানালা মেরামত, ছাদের লিকেজ বন্ধ, ভবনের সাধারণ সংস্কার, বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, শৌচাগার ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজন অনুযায়ী সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।
এর আগে গত ৬ নভেম্বর নির্বাচন কমিশন দেশের ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত তথ্য চেয়ে স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়েছিল। জরাজীর্ণ কেন্দ্রের তালিকা পাওয়ার পর দ্রুত অর্থ ছাড় ও ডিডিও অনুমোদন দেওয়া হয়। সংস্কারের পাশাপাশি এবার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের বিশেষ উদ্যোগও নিয়েছে নির্বাচন কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ