ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকায় আজ বন্ধ থাকবে যেসব মার্কেট-দোকানপাট
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিন কেনাকাটা, অফিস বা ব্যক্তিগত নানা প্রয়োজনে মানুষকে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে হয়। তবে সাপ্তাহিক ছুটির দিনে অনেক সময় নির্দিষ্ট কিছু এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। তাই অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে বাইরে বের হওয়ার আগেই জেনে নেওয়া জরুরি—কোথায় কোথায় বন্ধ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান। সে অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় সাপ্তাহিক ছুটির কারণে বেশ কিছু মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
এদিন যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলো হলো- মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।
এছাড়া বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় শপিং স্পট। এর মধ্যে রয়েছে-মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।
নগরবাসীর সময় ও ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার আগে এই তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে বিকল্প এলাকায় কেনাকাটার পরিকল্পনা করলে অপ্রয়োজনীয় হয়রানি এড়ানো সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত