ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ফাটা ঠোঁটের জন্য ঘরোয়া তিনটি লিপ মাস্ক
নিজস্ব প্রতিবেদক: শীত এলেই ঠোঁটের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে শুষ্কতা। ঠান্ডা বাতাস ও আর্দ্রতার অভাবে অল্প সময়েই ঠোঁট রুক্ষ হয়ে ফেটে যেতে পারে, এমনকি কখনো কখনো রক্তপাতও দেখা দেয়। তবে একটু সচেতন যত্ন আর নিয়মিত পরিচর্যায় শীতকালেও ঠোঁট রাখা সম্ভব নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।
শীতের সময় ঠোঁটের যত্নে লিপবাম ব্যবহার করলেও অনেক ক্ষেত্রে শুধু সেটি যথেষ্ট নয়। ঠোঁটের গভীর আর্দ্রতা ধরে রাখতে এবং দ্রুত শুষ্কতা দূর করতে লিপ মাস্ক বেশ কার্যকর। ঘরোয়া উপায়ে তৈরি এসব লিপ মাস্ক ঠোঁটকে পুষ্টি জোগায় এবং ফাটা ঠোঁটের সমস্যা কমাতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক শীতকালে ব্যবহারের জন্য কার্যকর কয়েকটি লিপ মাস্কের কথা।
নারকেল তেল ও মধুর লিপ মাস্ক
এক চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন করে ঠোঁটে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। পরে ভেজা কাপড় দিয়ে আলতো করে ঠোঁট মুছে নিন।এই মাস্কে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ঠোঁটকে সংক্রমণ থেকে রক্ষা করে। পাশাপাশি নারকেল তেল ও মধু ঠোঁটের ভেতরের আর্দ্রতা ধরে রেখে শুষ্কভাব কমায়। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
চিনি ও অলিভ অয়েলের এক্সফোলিয়েটিং মাস্ক
ঠোঁট নরম রাখতে নিয়মিত এক্সফোলিয়েশন জরুরি। এতে জমে থাকা মৃত কোষ দূর হয় এবং ঠোঁট আরও মসৃণ হয়। এক চামচ চিনির সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঠোঁটে ৫ মিনিট হালকা হাতে স্ক্রাব করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করাই যথেষ্ট। এক্সফোলিয়েশনের পর লিপবাম লাগালে ঠোঁট ফাটার ঝুঁকি অনেকটাই কমে যায়।
অ্যালোভেরা ওভারনাইট লিপ মাস্ক
রাতে ঘুমানোর আগে ঠোঁটে পুরু করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন এবং এভাবেই ঘুমিয়ে পড়ুন। অ্যালোভেরা প্রাকৃতিকভাবে ত্বককে ঠান্ডা ও আর্দ্র রাখে এবং শুষ্কতা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।নিয়মিত রাতে এই জেল ব্যবহার করলে ঠোঁট নরম থাকে এবং ঠান্ডার মধ্যেও ফাটা সমস্যা দেখা দেয় না। চাইলে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে, এতে পুষ্টি আরও বাড়ে এবং ঠোঁটের কোমলতা দীর্ঘস্থায়ী হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা