ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, নি'হতের সংখ্যা ছাড়াল ২০০০
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে প্রাণহানির সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই নজিরবিহীন তথ্য প্রকাশ করেন।
ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে যেমন সাধারণ নাগরিক রয়েছেন, তেমনি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন। তবে নিহতের সুনির্দিষ্ট বিভাজন তিনি উল্লেখ করেননি। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে এই প্রথম এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল তেহরান। তবে এই প্রাণহানির জন্য বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলাকে নয়, বরং ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন ওই কর্মকর্তা।
ইরানের বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতি ও জনজীবনে নেমে আসা চরম দুর্ভোগ থেকে এই বিক্ষোভের সূত্রপাত। একে গত কয়েক দশকের মধ্যে ইসলামি প্রজাতন্ত্রটির জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বর্তমান শাসকগোষ্ঠী আন্তর্জাতিকভাবেও ব্যাপক চাপের মুখে রয়েছে।
ইরান সরকার এই পরিস্থিতি মোকাবিলায় দ্বিমুখী কৌশল নিয়েছে। একদিকে তারা অর্থনৈতিক সংকট নিয়ে জনগণের ক্ষোভকে ‘ন্যায্য’ বলে স্বীকার করছে, অন্যদিকে রাজপথে কঠোর নিরাপত্তা অভিযান চালাচ্ছে। তেহরানের দাবি, এই বিক্ষোভকে বিদেশি শক্তি—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উসকানি দিচ্ছে এবং অজ্ঞাত সন্ত্রাসীরা সাধারণ মানুষের আন্দোলনকে ছিনতাই করে সহিংসতা ছড়াচ্ছে।
এদিকে, বিক্ষোভ দমাতে ইরান জুড়ে ইন্টারনেটের ওপর নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটিতে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা বন্ধ করতে সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্স কর্তৃক যাচাইকৃত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ এবং বিভিন্ন ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত