ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বভৌমত্ব সংরক্ষণে বাংলাদেশ আনসার ও ভিডিপির ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপি প্রধানের এই সৌজন্য সাক্ষাৎকালে বাহিনীর বর্তমান সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সাক্ষাৎকারের শুরুতে প্রধানমন্ত্রী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ একে অপরের সঙ্গে কুশল ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বাহিনীর সামগ্রিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সদস্যদের আরও জনবান্ধব হওয়ার ওপর জোর দেওয়া হয়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের তাগিদ দিয়ে তিনি দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন।
আলোচনাকালে মহাপরিচালক আনসার ও ভিডিপির চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বাহিনীর আধুনিকায়নের রোডম্যাপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্পের কথা শুনে আশাবাদ ব্যক্ত করেন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন।
সবশেষে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বাহিনীকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে আনসার ও ভিডিপি একটি সুশৃঙ্খল ও আধুনিক বাহিনী হিসেবে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী