ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
'পাকিস্তান দুঃসাহস দেখালেই সরাসরি স্থলপথে হা'মলা চালাবে ভারত'
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে শুরু হওয়া সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান কোনো ধরনের ‘দুঃসাহস’ দেখালে ভারত এবার সরাসরি স্থলপথে সামরিক অভিযান চালাতে পুরোপুরি প্রস্তুত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী এসব কথা বলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে।
ভারতীয় সেনাপ্রধান জানান, গত বছরের ৭ মে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’ অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করা হয়েছে। ৮৮ ঘণ্টার সেই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসী অবকাঠামো ভেঙে দেওয়া হয় এবং ইসলামাবাদের দীর্ঘদিনের পারমাণবিক হুমকির বাগাড়ম্বরকে চ্যালেঞ্জ জানানো হয়। জেনারেল দ্বিবেদী বলেন, “অপারেশন চলাকালীন ভারতীয় সেনাবাহিনী এমনভাবে মোতায়েন ছিল যে, পাকিস্তান সামান্যতম ভুল করলেই আমরা স্থল অভিযান শুরু করতে পারতাম।”
প্রেক্ষাপট হিসেবে জানা যায়, গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারত এই পাল্টা অভিযান শুরু করে। অভিযানে ১০০ জনেরও বেশি নিহত হয়েছিল বলে দাবি করে ভারত। ১০ মে যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে বড় ধরনের সংঘাত থামলেও ভারত সরকার এই মিশনকে এখনও ‘অসমাপ্ত’ বলে বিবেচনা করছে।
জেনারেল দ্বিবেদী আরও জানান, ২০২৫ সালে এখন পর্যন্ত ৩১ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৬৫ শতাংশই পাকিস্তানি বংশোদ্ভূত। বর্তমানে জম্মু ও কাশ্মীরে স্থানীয় সক্রিয় সন্ত্রাসীর সংখ্যা এক অংকের ঘরে নেমে এসেছে। তবে সীমান্ত পরিস্থিতি এখনও সংবেদনশীল এবং সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন