ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করতে এনসিপির বিশেষ প্রতিনিধি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে সারাদেশে সাংগঠনিক প্রচারণা জোরদার করতে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে দেশব্যাপী বিশেষ প্রতিনিধি বা ‘অ্যাম্বাসেডর’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই কার্যক্রমের সার্বিক দায়িত্বে থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দলীয় সূত্র জানায়, যেসব সংসদীয় আসনে এনসিপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। তবে যেসব আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, সেসব এলাকায় ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে আলাদাভাবে ২৭০ জন অ্যাম্বাসেডর বা প্রতিনিধি মাঠপর্যায়ে কাজ করবেন।
একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে দলটি। এই কমিটির মাধ্যমে নির্বাচনকেন্দ্রিক প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয়, মিডিয়া ব্যবস্থাপনা এবং মনিটরিং কার্যক্রম আরও গতিশীল করা হবে।
দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ জানুয়ারি রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দেন। নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা