ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ডিভোর্সের পর মেলিন্ডাকে কত ডলার দিলেন বিল গেটস
নিজস্ব প্রতিবেদক: বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহবিচ্ছেদের পর তাদের সম্পদ ও দাতব্য কর্মকাণ্ড কীভাবে ভাগ হয়েছে, সে সম্পর্কে নতুন তথ্য প্রকাশিত হয়েছে।
২০২৪ সালে বিল গেটস প্রায় ৮ বিলিয়ন ডলার মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে প্রদান করেছেন। এটি ১২.৫ বিলিয়ন ডলারের সেই অংশ, যা নারী ও পরিবারের কল্যাণে কাজের জন্য মেলিন্ডাকে দেওয়ার প্রতিশ্রুতির অংশ ছিল।
এই অর্থ মেলিন্ডার ২০২২ সালে প্রতিষ্ঠিত পিভোটাল ফিলানথ্রোপিস ফাউন্ডেশন-এ দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের একজন মুখপাত্র জানান, মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগের সময় বিল ও মেলিন্ডা এই অনুদান দেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। অর্থাৎ, এটি পূর্বের চুক্তির অংশ হিসেবে সরবরাহ করা হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ৭.৮৮ বিলিয়ন ডলার অনুদানটি নতুন ট্যাক্স রেকর্ডের মাধ্যমে প্রথমবার প্রকাশিত হয়েছে। পিভোটাল ফাউন্ডেশনের মুখপাত্র আরও জানান, বাকি অর্থও ২০২৫ বা ২০২৬ সালে দেওয়া হয়েছে এবং চুক্তি সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে।
বিল ও মেলিন্ডা ২০২১ সালের মে মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তাদের ৩০ বছরের দাম্পত্য জীবনের মধ্যে যৌথভাবে গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। দম্পতির দুই কন্যা ও এক পুত্র রয়েছে। বিবাহবিচ্ছেদের তিন বছর পর মেলিন্ডা ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন।
মেলিন্ডা গেটস এক বিবৃতিতে বলেন, “গেটস ফাউন্ডেশন যে অসাধারণ কাজ করছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। এই সম্পদ ব্যবহার করে আমি আমার দাতব্য কর্মকাণ্ডে আরও মনোযোগ দিতে পারব।’’
তিনি আরও যোগ করেন, “যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের নারী ও কন্যাশিশুদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। সমতা রক্ষা ও এগিয়ে নেওয়ার লড়াইয়ে যারা যুক্ত, তাদের সহায়তা দেওয়া এখন জরুরি।”
এপ্রিল ২০২৫-এ প্রকাশিত তার স্মৃতিকথা দ্য নেক্সট ডে-তে মেলিন্ডা লিখেছেন, গেটস ফাউন্ডেশন ছাড়ার সিদ্ধান্ত তার জীবনের অন্যতম গঠনমূলক মুহূর্ত। তিনি মনে করেন, নিজের সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা তার দাতব্য কর্মকাণ্ডকে আরও কার্যকর করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)