ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারেক রহমানের বক্তব্যে আশান্বিত পুরো জাতি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বহু প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে জাতির প্রত্যাশা নতুন করে জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরেই এক বুক আশা নিয়ে অপেক্ষা করছিলেন, আর তারেক রহমানের বক্তব্য সেই আশাকে আরও দৃঢ় করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দূরে অবস্থান করেও তারেক রহমান ডিজিটাল মাধ্যমে জাতির সামনে যে বক্তব্য দিয়েছেন, তাতে মানুষ নতুন করে আশাবাদী হয়েছে। কারণ, এবার প্রকৃত অর্থেই একটি উদারপন্থি ও গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে তারা বিশ্বাস করছেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল খোলামেলা মতবিনিময়ের আহ্বান জানান। তিনি বলেন, আজকের আয়োজন মূলত শোনার জন্য বলার জন্য নয়।
বিএনপি মহাসচিব বলেন, আজ আমি বক্তব্য দিতে আসিনি। আজ আমাদের চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনব। ঠান্ডাজনিত কারণে তার কণ্ঠে সামান্য সমস্যা থাকলেও তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অত্যন্ত আগ্রহী।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দেশের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- ভারতে গরু কুরবানি বর্জনের আহ্বান স্কলারের