ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, আজকের বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ‘চেয়ারম্যান’ ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। তবে এখনো দলীয়ভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং ‘চেয়ারম্যান’ পদবিও আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হচ্ছে না। ফলে আসন্ন নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে কার ছবি ব্যবহার করা হবে, সে বিষয়েও স্পষ্ট সিদ্ধান্ত আসেনি।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক-দুই দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
বিএনপির মিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে তিনি তৃণমূল নেতাকর্মীদের মতামত ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে আগ্রহী।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর থেকেই তার নেতৃত্বে দল পরিচালিত হয়ে আসছে। করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর মুক্তি পেলেও রাজনীতিতে আর ফেরেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত