ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নোবেলজয়ী মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো। ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এ সাক্ষাৎকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক আগ্রহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বক্তব্যে ট্রাম্প জানান, মাচাদো আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসছেন। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার ধারণা তিনি আগামী সপ্তাহেই আসছেন, এবং আমি তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অপেক্ষায় আছি।”
তবে বৈঠকের নির্দিষ্ট সময়সূচি কিংবা আলোচনার এজেন্ডা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এটি হবে ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া কোরিনা মাচাদোর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ট্রাম্পের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি বলে সম্প্রতি নিজেই জানিয়েছেন মাচাদো।
এর আগে গত শনিবার রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কড়া নিরাপত্তায় ঘেরা প্রেসিডেনসিয়াল ভবনে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী। এ ঘটনায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে অনিশ্চয়তা কাটেনি, ফলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে আলোচনা আরও গুরুত্ব পাচ্ছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় এখনো অবাধ নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হয়নি এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন। একই সঙ্গে তিনি জানান, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল খাত পুনরুদ্ধারে বড় অঙ্কের বিনিয়োগ করতে আগ্রহী এবং এ বিষয়ে ওয়াশিংটনে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ