ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
নয়াপল্টনে মুছাব্বিরের জানাজা, শোকার্ত নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের জানাজায় অংশ নিতে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন শত শত নেতাকর্মী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নয়াপল্টনে আনা হয়।
নির্ধারিত সময়সূচী অনুযায়ী, আজ বাদ জোহর দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুছাব্বিরের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীরা উপস্থিত থাকবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নয়াপল্টনে প্রথম জানাজা শেষে তার মরদেহ রাজধানীর বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর বাদ আছর কারওয়ান বাজার এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত বুধবার রাতে তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এই জনপ্রিয় নেতা। তার এই আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলীয় নেতারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার