ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শাতে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটি ড. রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, নির্বাচনি বিচারিক কমিটির চেয়ারম্যানই এই নোটিশ ইস্যু করেছেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ড. রেজা কিবরিয়া কর্মী-সমর্থকদের সঙ্গে উপস্থিত জনগণের মাঝে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচার চালান। ওই প্রচারের ছবি ও প্রাসঙ্গিক দলিলসহ জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দাখিল করেন।
এছাড়া, ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল প্রস্তুত ও বিতরণের মাধ্যমে প্রচার কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়। এ ঘটনায় ছবি ও অন্যান্য দলিলসহ মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে অপর এক ব্যক্তি ৪ জানুয়ারি কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দেন।
এই প্রেক্ষাপটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক আইনানুগ ব্যবস্থার জন্য কেন তা নির্বাচন কমিশনে পাঠানো হবে না সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা