ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কানাডার ২৮ নাগরিককে নিষিদ্ধ করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া কানাডার ২৮ নাগরিকের ওপর অনির্দিষ্টকালের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করেছে। সোমবার (৫ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার কারণ হল এই নাগরিকরা নব্য-নাৎসিবাদকে সমর্থন এবং ইউক্রেনের কিয়েভ সরকারের উগ্র জাতীয়তাবাদী মতাদর্শ প্রচারে জড়িত। এটি মূলত কানাডা কর্তৃক রাশিয়ার বিরুদ্ধে আগে ঘোষিত নিষেধাজ্ঞার জবাব হিসেবেই নেওয়া হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নিষিদ্ধ ২৮ জন ব্যক্তি কানাডার বিভিন্ন প্রো-বান্দেরা (ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদী) সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক সত্যকে উপেক্ষা করে ইউক্রেনের কট্টরপন্থী জাতীয়তাবাদীদের সঙ্গে কানাডার সম্পর্ক দৃঢ় করতে কাজ করছেন। মস্কো দীর্ঘ দিন ধরে ইউক্রেনের বর্তমান সরকারকে নব্য-নাৎসিবাদের ধারক বলে অভিযুক্ত করে আসছে এবং এই ২৮ নাগরিককে সেই এজেন্ডা সমর্থনে সক্রিয় ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেছে।
রাশিয়া এই দাবির স্বপক্ষে উদাহরণ হিসেবে উল্লেখ করেছে, গত সোমবার কানাডার সাবেক অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মস্কোর দাবি, ফ্রিল্যান্ড হিটলারের সহযোগী হিসেবে পরিচিত মিখাইল খোমিয়াকের নাতনি এবং পূর্বে তিনি ইউক্রেন বিষয়ক কানাডীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মস্কোর মতে, এ ধরনের পদে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসানো প্রমাণ করে যে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা উগ্র জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত।
নিষেধাজ্ঞার ফলে ওই ২৮ জন কানাডীয় নাগরিক রাশিয়ায় স্থায়ীভাবে প্রবেশের অধিকার হারিয়েছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত