ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
পরিবেশ রক্ষায় অভিযান; সাড়ে ১৩ হাজার কেজি পলিথিন জব্দ
ডুয়া ডেস্ক: পরিবেশ রক্ষাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই পরিবেশের জন্য ক্ষতিকর এমন সবকিছুর জন্য দেশব্যাপী অভিযান পরিচালিত হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর নোয়াখালী, বরগুনা, কুমিল্লা ও ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ৭টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সারা দেশে প্রায় ১৩ হাজার ৪২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নরসিংদী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ৩টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শরীয়তপুরে একটি ইটভাটার ম্যানেজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে ৩টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।
ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় পরিবহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। সেখানে ৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।
পল্টন, শাহবাগ, লালবাগ ও আগারগাঁও এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যার মাধ্যমে ৬টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন