ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, যেখানে প্রশ্নফাঁস কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতের সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্থগিত থাকা বৃত্তি পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান একটি জটিলতার সমাধান করা হয়েছে, যেখানে বিভিন্ন বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পরীক্ষার কার্যক্রমে যুক্ত থাকত না। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে সমস্যাটির সমাধান করে বৃত্তি কার্যক্রম সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।
সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, পাঠ্যসূচি শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কথাও তিনি তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক লাখ ২০ হাজার শিক্ষককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
এছাড়া দেশব্যাপী ‘ইনোভেশন আইডিয়া শোকেস’ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে, যেখানে ৩২টি সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বের কথা উল্লেখ করে ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ৪ এপ্রিল থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ছেলে ও মেয়েদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২০ জুন জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতে সরকারের অন্যতম লক্ষ্য হলো আনন্দময় ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, শিক্ষার্থীদের পোশাক এবং মিড-ডে মিলসহ বিভিন্ন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়