ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
পার্থ হক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম জয়ের সন্ধানে মাঠে নামছে দুই স্বাগতিক দেশের একটি বর্তমান আয়োজক কানাডা এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। প্রথম ম্যাচে উভয় দলই ড্র করায় নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এই ম্যাচের গুরুত্ব বেড়ে গেছে বহুগুণ। ফলে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্যই হয়ে উঠেছে ‘করো বা মরো’ লড়াই।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ জুন) ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে কানাডা ও কাতার উভয়েই ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে গ্রুপ পর্বের হিসাব-নিকাশে এগিয়ে থাকতে এ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জনের বিকল্প নেই কোনো দলেরই।
সম্ভাব্য শুরুর একাদশ
কানাডা (৪-৪-২): ক্রেপাউ (গোলরক্ষক); জনস্টন, ডি ফুগারোলেস, কর্নেলিয়াস, লারিয়া; বুকানন, ইউস্টাকিও, কোনে, মিলার; জোনাথন ডেভিড, কাইল লারিন।
কাতার (৪-২-৩-১): আবুনাদা (গোলরক্ষক); আল-উই, মিগুয়েল, খুখি, এইচ আহমেদ; গাবের, লয়ে; জুনিয়র, মাদিবো, আকরাম আফিফ; আলমোয়েজ আলি।
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং অতীত পরিসংখ্যান বিবেচনায় ম্যাচটি নিয়ে আগ্রহ রয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ২০২২ সালে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছিল কানাডা। সেই স্মৃতি এবং নিজেদের মাঠসুলভ পরিবেশের সুবিধা এবারও আত্মবিশ্বাস জোগাতে পারে উত্তর আমেরিকার দলটিকে।
ফুটবল বিশ্লেষকদের মতে, ভ্যাঙ্কুভারের কন্ডিশন এবং কানাডার গতিশীল খেলার ধরন তাদের কিছুটা এগিয়ে রাখছে। অনেক বিশেষজ্ঞই ম্যাচটিতে কানাডার ২-০ ব্যবধানে জয়ের সম্ভাবনা দেখছেন।
ম্যাচ সূচি
তারিখ: ১৯ জুন (বাংলাদেশ সময়)
সময়: ভোর ৪:০০টা
ভেন্যু: বিসি প্লেস স্টেডিয়াম, ভ্যাঙ্কুভার
বাংলাদেশে সরাসরি সম্প্রচার
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে-
টি-স্পোর্টস (T-Sports)
সময় টিভি (Somoy TV)
বিটিভি (BTV)
এ ছাড়া স্মার্টফোন ব্যবহারকারীরা Sportzfy বা Cricfy TV অ্যাপের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন।
গ্রুপ পর্বে নিজেদের অবস্থান শক্ত করতে এবং নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের সামনেই এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ফলে কানাডা ও কাতারের মধ্যকার এই লড়াই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে পরিণত হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে