ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বসেরার তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৭ সালের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে দেশের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়।
এবারও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত দুই বছর ধরে এই র্যাঙ্কিংয়ে দেশসেরা থাকার ধারাবাহিকতা চলতি বছরেও বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। কিউএস প্রকাশিত তালিকাটি ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
কিউএস বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর মান নির্ধারণে ৯টি সূচক ব্যবহার করে, যেখানে প্রতিটি সূচকে সর্বোচ্চ স্কোর ১০০। এসব সূচকের গড় স্কোরের ভিত্তিতেই চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হয়।
এবারের র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর দাঁড়িয়েছে ২৮.৩। একাডেমিক সুনাম সূচকেও প্রতিষ্ঠানটির স্কোর ২৮.৩, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘদিনের অবদানকে প্রতিফলিত করে।
শ্রমবাজারে স্নাতকদের গ্রহণযোগ্যতা মূল্যায়নকারী কর্মসংস্থান ফলাফল সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে ৯৫.০ স্কোর। নিয়োগদাতাদের দৃষ্টিতে সুনাম সূচকে প্রতিষ্ঠানটির স্কোর ৫০.৮, যা চাকরিদাতাদের কাছে এর শিক্ষার্থীদের ইতিবাচক অবস্থান নির্দেশ করে।
গবেষণা ও আন্তর্জাতিকীকরণ সূচকেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সূচকে স্কোর ৬১.১, যা বৈশ্বিক গবেষণা সহযোগিতায় অংশগ্রহণ বৃদ্ধির ইঙ্গিত দেয়। টেকসই উন্নয়ন সূচকে স্কোর ৬০.৬, যা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও এসডিজি অর্জনে ভূমিকার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে সাইটেশনস পার ফ্যাকাল্টি ও শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সূচকে স্কোর ৮.০ করে অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে স্কোর ২.০ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে স্কোর ১.৪ পাওয়া গেছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিকীকরণ ও গবেষণা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তাও নির্দেশ করে।
শিক্ষাবিদদের মতে, এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিক অগ্রগতিরই প্রতিফলন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি