ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
প্রস্তাবিত বাজেট শুধু আয়-ব্যয় নয়, উন্নয়নের রূপরেখা: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তরের গুরুত্বপূর্ণ রূপরেখা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, এই বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, বরং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার একটি সুস্পষ্ট পথনকশা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেট: অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের অগ্রাধিকার হবে মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে আরও শক্তিশালী করা। পাশাপাশি ব্যবসা সহজীকরণের লক্ষ্যে লাল ফিতার দৌরাত্ম্য দূর করা এবং শিল্প খাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানো হবে। রপ্তানি খাতকে আরও গতিশীল করতে উৎসাহ দেওয়া হবে এবং ব্যবসায়ীদের জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে। বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হচ্ছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই সরকার কাজ করছে। রাজস্ব ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে ফিসকাল স্পেস বাড়ানোর দুটি উপায় রয়েছে—অর্থনৈতিক সংকোচন থেকে সম্প্রসারণ এবং অপচয়, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতি কমিয়ে আনা। এতে রাষ্ট্রের আয় বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন না হলে তা কেবল নীতিগত আশ্বাস হিসেবেই থেকে যাবে। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সংলাপে অংশ নিয়ে নারী উদ্যোক্তা ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক বলেন, নানা চ্যালেঞ্জ থাকলেও ব্যবসায়ীরা সরকারের পাশে থাকবে এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা