ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে বুধবার শক্তিশালী ডিআর কঙ্গোর মুখোমুখি হবে সেলেসাও দে কিনাসরা। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও টুর্নামেন্টটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ অভিযান।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এখনো শিরোপার স্বাদ পায়নি পর্তুগাল। ১৯৬৬ সালে তৃতীয় এবং ২০০৬ সালে চতুর্থ হওয়াই তাদের সেরা অর্জন। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবার প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়ে সমৃদ্ধ দল নিয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।
রবার্তো মার্টিনেজের শিষ্যরা দারুণ ছন্দে থেকে মূল পর্বে এসেছে। শেষ তিনটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র, চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাশাপাশি বাছাইপর্বের শেষ ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা।
অন্যদিকে, ডিআর কঙ্গো ৫২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে। মেক্সিকোতে অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ ফাইনালে অ্যাক্সেল তুয়ানজেবের অতিরিক্ত সময়ের গোলে জ্যামাইকাকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ‘লিওপার্ডস’রা। সাম্প্রতিক প্রীতি ম্যাচে ডেনমার্ককে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে নিজেদের সামর্থ্যেরও প্রমাণ দিয়েছে সেবাস্তিয়ান দেশাব্রের দল।
৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো আজ খেলতে নামবেন তার ২২৯তম আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোলের মালিক এই ফরোয়ার্ড ২০২২ বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে এবার স্মরণীয় কিছু অর্জনের লক্ষ্যেই মাঠে নামবেন।
পর্তুগাল শিবিরে ইনজুরি সমস্যা নেই। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী নুনো মেন্ডেস, জোয়াও নেভেস ও ভিটিনহা শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।
ডিআর কঙ্গোর রক্ষণভাগে থাকবেন অ্যারন ওয়ান-বিসাকা ও চ্যান্সেল এমবেম্বার মতো অভিজ্ঞ ফুটবলার। আর আক্রমণে নিউক্যাসলের ইয়োয়ান উইসা এবং দলের সর্বোচ্চ গোলদাতা সেড্রিক বাকাম্বু পর্তুগালের রক্ষণভাগকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেন।
দুই দলের সম্ভাব্য একাদশ:
পর্তুগাল (৪-৩-৩): দিয়োগো কস্তা; কানসেলো, রুবেন দিয়াস, ইনাসিও, মেন্ডেস; জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিটিনহা; বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, পেড্রো নেটো।
ডিআর কঙ্গো (৫-৩-২): এমপাসি; ওয়ান-বিসাকা, কাপুয়াদি, তুয়ানজেবে, এমবেম্বা, মাসুয়াকু; মাউতুসামি, সাদিকি, মুকাউ; ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।
বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে:
১. টি-স্পোর্টস (T-Sports)
২. সময় টিভি (Somoy TV)
৩. বিটিভি (BTV)
অনলাইন ও অ্যাপ:
স্মার্টফোনে বাফারিংহীন খেলা দেখতে ডাউনলোড করুন Sportzfy বা Cricfy TV অ্যাপ। এছাড়া ফেসবুকে 'England vs Croatia Live' লিখে সার্চ করেও সরাসরি ম্যাচটি দেখার সুযোগ রয়েছে।
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা