ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গম চাষের পরিমাণ বর্তমানে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, দেশে গম চাষের আওতায় মোট ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে গম উৎপাদন বৃদ্ধি ও আবাদ সম্প্রসারণে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে—প্রধান উৎপাদন এলাকায় উচ্চফলনশীল ও নতুন জাতের গম সম্প্রসারণ, ধানভিত্তিক ফসল চক্রে গমকে অন্তর্ভুক্ত করা এবং উত্তরাঞ্চলের উপযোগী চার ফসলের চাষাবাদ পদ্ধতি জনপ্রিয় করা।
তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, সিলেটের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল, পাহাড়ি সমতল ভূমি এবং তামাক চাষের জমিসহ বিভিন্ন অপ্রচলিত এলাকায় গম চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলন সক্ষম জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও রোগবালাই ব্যবস্থাপনায় কৃষকদের প্রশিক্ষণ বৃদ্ধি, বীজ উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং সরকারি পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে গম ক্রয় নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর প্রণোদনার আওতায় কৃষকদের সার, বীজ ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে ৬৪ জেলার ১ লাখ ৭৯ হাজার ৩০০ জন কৃষককে ১ বিঘা জমির জন্য ১০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সহায়তা দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ