ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়েছে। রাত ৯টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প সংঘটিত হয় বলে জানা গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। এটি ‘লাইট’ বা হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র আগারগাঁওয়ে অবস্থিত সিসমিক সেন্টার থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ছিল। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ভুটানকে কেন্দ্র করে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা। সাম্প্রতিক এসব ভূকম্পনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারের ভূমিকম্পও অনুভূত হলো দেশের বিভিন্ন অঞ্চলে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা