ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
বিনা মূল্যে চোখের চিকিৎসা দেবে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
নিজস্ব প্রতিবেদক: দেশের সুবিধাবঞ্চিত প্রায় ৬০ হাজার মানুষের জন্য বিনা মূল্যে চোখের পরীক্ষা ও চশমা প্রদানের উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ভিশনস্প্রিংয়ের সঙ্গে যৌথ অংশীদারত্বে ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘অপরাজেয় আমি’-এর আওতায় ২০২৬ সালে বিভিন্ন কারখানার শ্রমিকদের এ সেবা দেওয়া হবে।
গত বছরের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় এ বছর কর্মসূচির পরিসর আরও বাড়ানো হয়েছে। ২০২৫ সালে এই উদ্যোগের আওতায় ৪৭ হাজারের বেশি মানুষের চোখ পরীক্ষা করা হয় এবং প্রায় ১৫ হাজার মানুষকে চশমা দেওয়া হয়। তাঁদের মধ্যে প্রতি পাঁচজন সুবিধাভোগীর মধ্যে চারজনই জীবনে প্রথমবারের মতো চশমা ব্যবহার করেন। দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও অনেকেই আগে চিকিৎসাসেবার বাইরে ছিলেন, যা এই উদ্যোগের মাধ্যমে সমাধান হয়েছে বলে জানায় ব্র্যাক ব্যাংক।
এ বছর ব্র্যাক ব্যাংক তাদের করপোরেট ও এসএমই গ্রাহকদের বিভিন্ন কারখানার শ্রমিকদের দৃষ্টিশক্তির সুরক্ষায় আরও গুরুত্ব দেবে। তৈরি পোশাক ও উৎপাদন খাতের হাজারো শ্রমিক এতে সরাসরি উপকৃত হবেন, যাঁদের জন্য সাধারণ চক্ষুসেবা পাওয়া এখনো সীমিত।
গত বছরের তথ্য অনুযায়ী, সুবিধাভোগীদের অর্ধেকের বেশি ছিলেন নারী। এতে কর্মজীবী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্ষমতায়নে এই উদ্যোগের ভূমিকা আরও স্পষ্ট হয়েছে। সূক্ষ্ম ও নির্ভুল কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের ক্ষেত্রে একটি চশমাই উৎপাদনশীলতা, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং জীবনমান উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সুস্থ ও স্বাভাবিক দৃষ্টিশক্তি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। চোখে ভালোভাবে দেখতে পারা সামাজিক মর্যাদা, সক্ষমতা ও এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করে।” তিনি আরও বলেন, “‘অপরাজেয় আমি’-এর মাধ্যমে আমরা এমন মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, যাঁরা আগে কখনো চোখ পরীক্ষা করাননি। মাত্র একটি চশমা তাঁদের কর্মজীবন, উপার্জন ও দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে। আমরা অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই কর্মসূচিতে ব্র্যাক ব্যাংকের সহযোগী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান ভিশনস্প্রিং। প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যে চশমা সরবরাহের মাধ্যমে মানুষের উপার্জনের সম্ভাবনা, শেখার সক্ষমতা, নিরাপত্তা ও সুস্থতা বাড়াতে কাজ করে। তাদের ‘ক্লিয়ার ভিশন ওয়ার্কপ্লেস’ কর্মসূচির মাধ্যমে সীমিত চক্ষুসেবা পাওয়া জনগোষ্ঠীর কাছে চোখ পরীক্ষা ও চশমা পৌঁছে দেওয়া হয়।
২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় আমি’ দেশের অন্যতম শীর্ষ করপোরেট-নেতৃত্বাধীন চক্ষুসেবা উদ্যোগে পরিণত হয়েছে। এখন পর্যন্ত এই উদ্যোগের আওতায় ৬৩ হাজার ৮৭২ জনের বেশি মানুষ সেবা পেয়েছেন।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্থিক বাধা দূর করে জীবনমান উন্নয়ন এবং টেকসই মানবসম্পদ গঠনে ভবিষ্যতেও তারা কাজ চালিয়ে যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড