ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
কোন জুলাইযোদ্ধা কত টাকা ভাতা পাচ্ছেন? জানালেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের জন্য সরকারের পুনর্বাসন ও কল্যাণমূলক কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে ১৩ হাজার ৩৪৪ জন জুলাইযোদ্ধাকে। বর্তমানে ক, খ ও গ এই তিন শ্রেণিতে মোট ১৪ হাজার ৩৬৯ জন জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম জানতে চান, সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আহত প্রায় ৩০ হাজার যোদ্ধার চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং মাসিক সম্মানি ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, আহত জুলাইযোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুতর আহতদের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশ এবং স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ মিশন চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।
মন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত গুরুতর আহত ১৫২ জন জুলাইযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বর্তমানে ৫০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে তিনি জানান, জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণে আগ্রহী ৩ হাজার ২৪১ জনের তথ্যভাণ্ডার (ডাটাবেজ) প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মাসিক সম্মানি ভাতার বিষয়ে আহমেদ আযম খান বলেন, গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জন জুলাইযোদ্ধার মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনকে তাঁদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে শ্রেণিভিত্তিক ভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যে ক-শ্রেণির প্রতিজন মাসে ২০ হাজার টাকা, খ-শ্রেণির প্রতিজন ১৫ হাজার টাকা এবং গ-শ্রেণির প্রতিজন ১০ হাজার টাকা করে পাচ্ছেন। বাকি জুলাইযোদ্ধাদের ভাতা প্রদানের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ