ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-এর নিজেদের প্রথম ম্যাচে বুধবার সেলেসাও দে কিনাসদের প্রতিপক্ষ শক্তিশালী ডিআর কঙ্গো। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এই টুর্নামেন্টটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ মিশন।
পর্তুগাল দলে বর্তমানে কোনো ইনজুরি সমস্যা নেই। পিএসজি–এর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী নুনো মেন্ডেস, জোয়াও নেভেস ও ভিটিনহা শুরুর একাদশে থাকছেন। তাদের সঙ্গে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।
অন্যদিকে ডিআর কঙ্গোর রক্ষণভাগে দেখা যাবে অ্যারন ওয়ান-বিসাকা ও চ্যান্সেল এমবেম্বার মতো পরিচিত মুখ। আক্রমণভাগে নিউক্যাসলের ইয়োয়ান উইসা এবং দলের সর্বোচ্চ গোলদাতা সেড্রিক বাকাম্বু পর্তুগালের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন।
দুই দলের সম্ভাব্য একাদশও ইতিমধ্যে জানা গেছে-
পর্তুগাল (৪-৩-৩): দিয়োগো কস্তা; কানসেলো, রুবেন দিয়াস, ইনাসিও, মেন্ডেস; জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিটিনহা; বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, পেড্রো নেটো।
ডিআর কঙ্গো (৫-৩-২): এমপাসি; ওয়ান-বিসাকা, কাপুয়াদি, তুয়ানজেবে, এমবেম্বা, মাসুয়াকু; মাউতুসামি, সাদিকি, মুকাউ; ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।
শক্তি ও অভিজ্ঞতার বিচারে পর্তুগাল এগিয়ে থাকলেও প্রতিপক্ষ ডিআর কঙ্গোর লড়াইয়ের সামর্থ্যকে হালকাভাবে দেখছে না বিশ্লেষকরা। তাদের মতে, ম্যাচে পর্তুগাল ৩-০ ব্যবধানে জয় পেতে পারে।
পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, সময় টিভি ও বিটিভি।
অনলাইনে ম্যাচ দেখতে চাইলে বিভিন্ন অ্যাপ ও সোশ্যাল প্ল্যাটফর্মেও স্ট্রিমিংয়ের সুযোগ থাকবে বলে জানা গেছে।
সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ