ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাকার বাস ব্যবস্থা একক কোম্পানির অধীনে আনার পরিকল্পনা: মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, প্রতিটি রুটে বাস মালিকদের নিয়ে পৃথক কোম্পানি গঠন করে বাস পরিচালনা করা হবে। এতে একই মান, একই রঙ, ফিটনেস এবং প্রয়োজনীয় যাত্রীসেবার মান নিশ্চিত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ তথ্য জানান।
সংলাপে মন্ত্রী বলেন, ঢাকার বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ইলেকট্রিক যানবাহন ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে এবং এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি কোন রুটে কোন কোম্পানি বাস পরিচালনা করবে, তা নির্ধারণের কাজও চলছে।
তিনি আরও বলেন, নতুন ব্যবস্থায় বাসগুলো নির্দিষ্ট রুটে চলবে এবং নির্ধারিত টার্মিনাল ও স্টপেজ ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করতে পারবে না। বর্তমানে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে যে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তা আর চলতে দেওয়া হবে না।
মন্ত্রী উল্লেখ করেন, একই রুটে একাধিক মালিকের বাস পরিচালনার কারণে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এতে বাসগুলো নির্ধারিত টার্মিনালে না থেমে অনিয়মিতভাবে যাত্রী ওঠানামা করায় নগর পরিবহন ব্যবস্থায় জটিলতা বাড়ছে। নতুন কাঠামোর মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন আনা হবে।
তিনি জানান, ঢাকার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বাস কাউন্টারগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হলেও যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। মালিক সমিতি, শ্রমিক সংগঠন, সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেওয়া তিন মাসের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে।
মন্ত্রী বলেন, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে এখনো যাত্রীসেবার পর্যাপ্ত মান নিশ্চিত হয়নি। তাই সেখানে টয়লেট, ফ্যান, ওয়েটিং রুমসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উন্নত পরিবেশ ও পর্যাপ্ত জায়গা পেলে বাস মালিকরাও নিজস্ব উদ্যোগে টার্মিনাল উন্নয়নে প্রস্তুত রয়েছেন। পাশাপাশি যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সংলাপটি অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা