ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
র্যাপিড পাস-এমআরটি কার্ড রিচার্জ এখন অ্যাপেই, জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহারে নতুন সুবিধা যুক্ত হয়েছে। যাত্রীদের কার্ড রিচার্জ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে ‘র্যাপিড পাস’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে টাকা যোগ করা যাবে।
শনিবার (৩ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিটিসিএ এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপটি নতুন হওয়ায় প্রাথমিক পর্যায়ে কিছু ফিচারে সাময়িক সমস্যার সম্ভাবনা থাকতে পারে। তবে ব্যবহারকারীদের নির্বিঘ্ন সেবা দিতে ডিটিসিএর অভিজ্ঞ টেকনিক্যাল টিম সার্বক্ষণিকভাবে অ্যাপের উন্নয়ন ও সমস্যার সমাধানে কাজ করছে।
র্যাপিড পাস অ্যাপ ব্যবহারের জন্য যেসব গ্রাহক আগে থেকেই rapidpass.com.bd ওয়েবসাইটে নিবন্ধন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ব্যবহারকারীরা সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত অঙ্ক রিচার্জের জন্য প্রসেস দিতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদ ব্যবহার করে সহজেই লেনদেন করা যাবে।
ডিটিসিএ জানায়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে গিয়ে ‘Rapid Pass’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এতে মেট্রোরেল ও গণপরিবহনে যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।এছাড়াhttps://play.google.com/store/apps/detailsলিংক থেকে ডাউনলোড করতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি