ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় পার্টির চেয়ারম্যান চুন্নুর মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।
মনোনয়ন বাতিলের ঘোষণার সময় সেখানে উপস্থিত জনতার একটি অংশ মুজিবুল হক চুন্নুকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। যদিও এ সময় তিনি নিজে উপস্থিত ছিলেন না, তবে তার পক্ষে কয়েকজন প্রতিনিধি সেখানে ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মনোনয়নপত্রে একাধিক গুরুতর ত্রুটি পাওয়ায় এটি বাতিল করা হয়েছে। এর মধ্যে মামলার তথ্য গোপন করা, ঋণখেলাপির অভিযোগ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন অসঙ্গতির বিষয় উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দুই দফা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে উপস্থাপন করে নির্বাচনী এলাকায় পোস্টার প্রচারণা চালিয়েছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত