ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অনলাইনে দেওয়া যাবে জমির খাজনা
ডুয়া ডেস্ক : ঘরে বসে অনলাইনে মৌজা ম্যাপ, জমির পরচা, খতিয়ান পাওয়া যাবে, তেমনিভাবে জমির খাজনাও দেওয়া যাবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এই পদ্ধতিতে কোনো ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতি থাকবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে অটোমেটেড ভূমিসেবা সিস্টেম সফটওয়্যারগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে মানুষের মনে ভূমি সেবা সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা সম্ভব মন্তব্য করে উপদেষ্টা বলেন, এর জন্য সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি এবং ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে। ডিজিটাল ভূমিসেবার ফলে ভূমিসংক্রান্ত মামলার সংখ্যা কমে যাবে, ফৌজদারি মামলার সংখ্যাও হ্রাস পাবে।
সভায় প্রকল্প পরিচালক জানান, ২০১৭ সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত ৭ বছর ৯ মাসে মোট ১ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৩৮০টি নামজারির আবেদন জমা পড়েছে। নিষ্পত্তির হার ৯৭ দশমিক ৩ শতাংশ।
তিনি জানান, নাগরিক আবেদনের অনেক তথ্য সিস্টেম থেকে অটোমেটিকভাবে যাচাই হয়ে যাবে। অটোমেটেড ভূমি সেবার সফটওয়্যারগুলোকে জনবান্ধব ও ব্যবহার উপযোগী করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানো হয়েছে।
সভায় সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহবুব হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন