ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিচার হবে যুক্তরাষ্ট্রের আইনে!
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটিতে আর নতুন কোনো সামরিক অভিযান চালানো হবে না—এমন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সিনেটর মাইক লি জানিয়েছেন, মাদুরোকে আটক করার পর তিনি সরাসরি রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং সেখানেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সিনেটর মাইক লি আরও জানান, আটক মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে দেশটির আদালতে বিচারের মুখোমুখি করা হবে। অর্থাৎ ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিচার যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
মাইক লি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমাকে জানিয়েছেন, যেহেতু নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে, তাই ভেনেজুয়েলার ভেতরে আর কোনো সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই।
তিনি আরও উল্লেখ করেন, রুবিওর ভাষ্যমতে—মাদুরোকে গ্রেপ্তারের পরোয়ানা কার্যকর করতে যেসব সদস্য অভিযান পরিচালনা করছিলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই মধ্যরাতে ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে সামরিক হামলা চালানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলায় একটি বিশাল মাদকচক্র পরিচালনা করেন। সেখান থেকে উৎপাদিত মাদক নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে ২০২০ সালেই মাদুরোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার বা আটকে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মাদুরোকে আটক করার অভিযানটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এলিট সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স। এই অভিযানের মধ্য দিয়েই দীর্ঘদিন ধরে আলোচিত মাদুরো অধ্যায়ের নাটকীয় মোড় নেয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর