ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
স্পিকার পদে বিএনপির তিন নাম আলোচনায়
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে, আর এ নিয়েই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, স্পিকার পদে বিএনপির প্রবীণ তিন নেতার নাম এখন আলোচনার শীর্ষে। দলীয় ও সাধারণ মহলে এ নিয়ে কৌতূহল বাড়ছে দিন দিন।
গত ১৭ ফেব্রুয়ারি নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করে দলটি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পাশাপাশি ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এছাড়া বিএনপির সঙ্গে সম্পৃক্ত ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। সরকার গঠনের পর থেকেই স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ কে হচ্ছেন তা নিয়ে আলোচনা চলছে।
স্পিকার পদে সবচেয়ে বেশি আলোচিত নাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে তাকে এ পদের জন্য শক্ত প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। নরসিংদী-২ আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এ তালিকায় আরও রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি তিনি এবার বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের নামও আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, আলোচিত এই তিনজনের মধ্য থেকেই একজনকে স্পিকার হিসেবে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)