ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রথম অফিস ও দুই কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে অফিস করেছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান এবং তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর পর সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এই প্রথম দাপ্তরিক সফরের একটি বিশেষ অংশ ছিল পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে তাঁদের নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। দাপ্তরিক এই কার্যক্রমে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)