ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নতুন নীতিমালা না মানলে এমপিও বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ না করলে সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা বন্ধ রাখা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়েছে।
এতদিন এনটিআরসিএর আওতার বাইরে থাকা পদগুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সরাসরি নিয়োগ দিয়ে আসছিল। তবে নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি নতুন নীতিমালা জারি করে। এর আলোকে এখন থেকে এনটিআরসিএর বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নির্ধারিত বিধি ও কাঠামো কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুসরণ না করে নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট পদ এমপিওভুক্ত হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন