ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক সংগঠন ‘মঞ্চ-২৪’ জাতীয় পার্টিকে স্বৈরাচারের সহযোগী হিসেবে আখ্যায়িত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জাতীয় পার্টির সারা দেশে ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ এককভাবে নয়, বরং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে বাকশালী মুজিববাদী শাসন চালিয়েছে। যে পরিমাণ মানবতাবিরোধী অপরাধ ঘটেছে, তার অংশীদার হিসেবে জাতীয় পার্টিকেও দায়ী হতে হবে। বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আলাদা করে দেখা যাবে না।”
ফাহিম ফারুকী অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম বন্ধ করা হয়নি। তিনি বলেন, “জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির জন্য রাজনীতির সুযোগ নেই।”
তিনি আরও উল্লেখ করেন, “হাসিনা আমলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণের সঙ্গে জড়িত কোনো দল বা জোট আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”
ফারুকী জানান, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগীদের বিরুদ্ধে ইতোমধ্যে সরকারকে দুই দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। একটি নোটিশ এনসিপির এক নেতা দিয়েছে, আরেকটি জুলাই ঐক্যের পক্ষ থেকে। মঞ্চ-২৪-এর দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে এই দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচন কমিশন যদি ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নেয়, তবে জুলাই গণআন্দোলনের সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।”
মঞ্চ-২৪-এর আহ্বায়ক বলেন, “জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মতোই তাদের বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত