ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ছেড়েছেন ১৫ হাজারের অধিক অবৈধ বিদেশি নাগরিক
ডুয়া ডেস্ক: বাংলাদেশের মাটিতে অবৈধভাবে অবস্থান করছেন ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিক। অন্তর্বর্তী সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন বাংলাদেশ ছেড়ে গেছেন।
এখনও উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এই পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, আর বহিরাগমন-২ অধিশাখার যুগ্ম সচিব থাকবেন সদস্যসচিব হিসেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ভিসা শাখা সূত্র জানায়, ২০২৩ সালের ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ভিসার মেয়াদ নবায়ন বা বাড়ানোর সুযোগ দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। এই সময়ের মধ্যে ১৫ হাজার বিদেশি নাগরিক ভিসা নবায়নের আবেদন করেন বা দেশ ছাড়েন। ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি হলেও চীনা ও দক্ষিণ কোরীয় নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।
পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশে থাকা ২৭ হাজার ভারতীয় নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ১০ হাজারের বেশি চীনা নাগরিকের ভিসার মেয়াদও শেষ হয়েছে। দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাও উল্লেখযোগ্য।
ডিআইপির ভিসা শাখা জানায়, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জরিমানা দিয়ে নবায়নের সুযোগ রয়েছে। অন্যথায়, আইনি জটিলতার মুখোমুখি হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন