ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
এনআইডি নিয়ে পূর্বের সিদ্ধান্ত বাতিল করল সরকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে নির্বাচন কমিশন থেকে আলাদা করার লক্ষ্যে প্রস্তাবিত ‘এনআইডি আইন রহিতকরণ অধ্যাদেশ-২০২৫’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে এনআইডি ব্যবস্থাপনা আপাতত নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণেই থাকছে।
সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এর আগে এনআইডি ব্যবস্থাপনার জন্য একটি পৃথক ‘ন্যাশনাল ডাটা অথরিটি’ গঠনের প্রস্তাব ছিল। বিশ্বের অনেক দেশে এ ধরনের কেন্দ্রীয় ডাটা অথরিটি থাকলেও বাংলাদেশে বর্তমানে এই দায়িত্ব পালন করছে নির্বাচন কমিশন।
প্রেস সচিব আরও জানান, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকটে, তাই এনআইডি ব্যবস্থাপনায় এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন বা নতুন পরীক্ষা-নিরীক্ষা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। ভোটার তালিকার সঙ্গে এনআইডির গভীর সম্পৃক্ততা থাকায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই এনআইডি সংক্রান্ত পৃথক অধ্যাদেশ জারির সিদ্ধান্তটি রহিত করা হয়েছে। অর্থাৎ, ভোটাররা আগের মতোই নির্বাচন কমিশনের মাধ্যমেই এনআইডি সংক্রান্ত যাবতীয় সেবা পাবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ