ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি সেখানে পৌঁছান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান বিএনপি কার্যালয়ে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ