ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে শহীদ ওসমান হাদির স্মরণে ‘মোনাজাত-ই-ইনসাফ’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মোনাজাত-ই-ইনসাফ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আয়োজন ও স্মরণসভার মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নফল রোজা রাখেন। বাদ জোহর সম্মিলিত কোরআন খতম এবং বিকেল ৩টায় নতুন বছর উপলক্ষে সালাতুল হাজত আদায় করা হয়। আসরের নামাজের পর শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেও মোনাজাত করা হয়। মাগরিবের আজানের আগে রোজাদার শিক্ষার্থীরা সম্মিলিত ইফতারে অংশ নেন।
দোয়া মাহফিলে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘শহীদ ওসমান হাদির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতিটি স্তরে আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক লড়াই পৌঁছে দেওয়া।’ তিনি আরও উল্লেখ করেন, হাদি চেয়েছিলেন এমন অনেক সংগঠন ও মানুষ তৈরি হোক যারা এই সাংস্কৃতিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে।
ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, সাংস্কৃতিক গোলামি, ইসলামফোবিয়া বা দেশীয় কৃষ্টির ভুল ব্যাখ্যার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যেতে হবে। তিনি কোনো কিছু নিষিদ্ধ করার চেয়ে সৃজনশীল কাজের মাধ্যমে তার পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে চলচ্চিত্র বা সাহিত্যের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত সত্তাকে বিশ্বদরবারে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে