ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
ব্যাংকের নেতৃত্বে শেয়ারবাজারে শুভ সূচনা
নিজস্ব প্রতিবেদক ; আজ (০১ জানুয়ারি, ২০২৬) সপ্তাহের শেষ ও বছরের প্রথম কর্মদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১১ পয়েন্টে। বাজারের এই উত্থান বা সূচনার নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ৮ ব্যাংক। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচক উত্থানে নেতৃত্ব দেয়া ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এই ৮ ব্যাংক আজ ডিএসইর সূচকে প্রায় ২২ পয়েন্ট যোগ করেছে। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে প্রায় ৬ পয়েন্ট পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ২.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ টাকা ৫০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৩ টাকা ২০ পয়সা থেকে ৬৪ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে পূবালী ব্যাংক। আজ ডিএসইর সূচকে প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা প্রায় ৩.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ৩০ টাকা ৯০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৮৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইস্টার্ন ব্যাংক। আজ ডিএসইর সূচকে প্রায় ৩ ১ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৭০ পযসা বা প্রায় ২.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ টাকায়। আর শেয়ারটির দর ২৪ টাকা ৪০ পয়সা থেকে ২৫ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য ব্যাংকগুলোর মধে- ইসলামী ব্যাংক ২ পয়েন্টের বেশি, উত্তরা ব্যাংক প্রায় ২ পয়েন্ট, প্রাইম ব্যাংক প্রায় ২ পয়েন্ট, সিটি ব্যাংক ১ পয়েন্টের বেশি এবং ইউসিবি ১ পয়েন্ট যোগ করেছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার