ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২০২৬ সালের প্রাথমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন এই শিক্ষাপঞ্জিতে তিনটি প্রান্তিক পরীক্ষার সময়সূচির পাশাপাশি বহুল প্রতীক্ষিত পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক পরীক্ষা শুরু হবে ৫ মে এবং শেষ হবে ১৫ মে। দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে চলবে ২৮ আগস্ট পর্যন্ত। আর তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর শেষ হবে।
অন্যদিকে, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বছর এই পরীক্ষার মাধ্যমে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই পঞ্জিকা অনুসরণ করে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর