ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘মায়ের ছায়া থেকে জাতি বঞ্চিত হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকট ও শোকের সময় যেভাবে একজন মায়ের ছায়া সন্তানের মাথার ওপর আশ্রয় হয়ে থাকে, আজ সেই আশ্রয় থেকেই জাতি বঞ্চিত হয়েছে। একই সঙ্গে আমরা সবাই সেই ছায়া হারালাম। বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, দীর্ঘ সময় ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল কিংবা বাসায় অসুস্থ অবস্থায় ছিলেন। তবুও বাইরে কাজ করতে গিয়ে আমাদের মনে হতো—মা তো আছেন, তিনি সব দেখছেন। সেই অনুভূতিই আমাদের শক্তি জুগিয়েছে। যাঁর নেতৃত্বের ছায়ায় আমরা দীর্ঘদিন বেড়ে উঠেছি, তিনি এত দ্রুত চলে যাবেন—এমন বেদনাদায়ক শোক ও সংকট কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। এই ক্ষতি শুধু আমাদের দলের নয়, পুরো জাতির জন্যই অপূরণীয়।
তিনি আরও বলেন, সীমাহীন নিপীড়ন সহ্য করে এবং নিজের সন্তানের লাশ চোখের সামনে দেখেও তিনি শুধু দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য অবিচল থেকেছেন। এত কষ্টের পরও তাঁর চোখে-মুখে কোনো অভিযোগ আমরা কখনও দেখিনি। আজ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সারাদেশের মানুষ এবং বিশ্ববাসী এই মজলুম নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল