ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাবি ভিসির সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গতকাল রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ড পরবর্তী ক্যাম্পাস পরিস্থিতি, জাতীয় কবির সমাধির পাশে শহীদ ওসমান হাদির দাফনের ব্যবস্থা, জাতীয় নির্বাচন পূর্ববর্তী ক্যাম্পাস নিরাপত্তা, আবাসিক হল সংস্কারের অগ্রগতি, বৃহৎ উন্নয়ন প্রকল্প ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত পদক্ষেপের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
উপাচার্য এ সময় মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাবির গৌরবময় অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের বিশেষ মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ঢাবির শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে আন্তরিক সহায়তার জন্য ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি, সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)