ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
দুর্দান্ত বোলিংয়ে ফাহিমের ৫ উইকেট: সহজ লক্ষ্য রংপুরের-দেখুন সরাসরি
সরকার ফারাবী: বল হাতে আগুন ঝরিয়ে বিপিএলে নিজের প্রথম ম্যাচেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন ফাহিম আশরাফ। পাকিস্তানি অলরাউন্ডারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০২ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম রয়্যালস, আর ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল রংপুর রাইডার্স।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। সেই সিদ্ধান্ত যে কতটা ফলপ্রসূ হয়েছে, তা বোঝা গেছে শুরু থেকেই। প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিয়ে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে রংপুর রাইডার্স।
ফাহিমের আগুনে স্পেল, ১৭ রানে ৫ উইকেট
চমৎকার লাইন-লেংথে বোলিং করে ৩.৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। এটি বিপিএলে পাকিস্তানি এই অলরাউন্ডারের দ্বিতীয় পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। তাকে যোগ্য সঙ্গ দেন মোস্তাফিজুর রহমান, যিনি শিকার করেন ২ উইকেট।
শুরুতেই ধাক্কা, পাওয়ার প্লেতেই নড়বড়ে চট্টগ্রাম
ইনিংসের প্রথম ওভারেই রংপুর শিবিরে উচ্ছ্বাস এনে দেন পেসার নাহিদ রানা। তার গতিময় ডেলিভারিতে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন চট্টগ্রামের বিদেশি ওপেনার অ্যাডাম রসিংটন। ক্যাচটি তালুবন্দি করেন আলিস আল ইসলাম।
এরপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন মোহাম্মদ নাঈম শেখ, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ২০ বলে ৩৯ রান করে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
স্পিন ও পেসের মিশেলে ধস
পেসারদের পর স্পিনে রহস্য ছড়ান আলিস আল ইসলাম। তার বলে রানের খাতা না খুলেই কট বিহাইন্ড হন মাহমুদুল হাসান জয়। পাওয়ার প্লে শেষে উইকেট শিকারের উৎসবে যোগ দেন ফাহিম আশরাফ।
সপ্তম ওভারে মাহফিজুল ইসলাম রবিন, ১১তম ওভারে গুরবাজ এবং একই ওভারে অধিনায়ক শেখ মেহেদি হাসানকে ফিরিয়ে চট্টগ্রামকে চরম চাপে ফেলেন ফাহিম। তখন দলের সংগ্রহ নেমে আসে ৬ উইকেটে ৭৩ রান।
শেষ দিকে ফাহিমের ফাইভ-ফর
নতুন স্পেলে ফিরে মোস্তাফিজুর রহমান ফেরান মির্জা বেগকে (২৪ বলে ২০)। এরপর সুফিয়ান মুকিম আউট করেন তানভির ইসলামকে। ইনিংসের ১৮তম ওভারে চার বলের ব্যবধানে আবু হায়দার রনি ও শরিফুল ইসলামকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন ফাহিম আশরাফ।
শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১০২ রানে অলআউট হয় চট্টগ্রাম রয়্যালস।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস: ১৭.৫ ওভারে ১০২নাঈম ৩৯, রসিংটন ১, মির্জা ২০, জয় ০, রবিন ১, গুরবাজ ৯, মেহেদি ১, রনি ১৩, তানভির ৬, শরিফুল ৬, মুগ্ধ ১*
রংপুর রাইডার্স বোলিং:নাহিদ রানা ৩-০-৩৩-১ফাহিম আশরাফ ৩.৫-০-১৭-৫আলিস আল ইসলাম ৩-০-১৭-১মোস্তাফিজুর রহমান ৩-০-১৯-২সুফিয়ান মুকিম ৪-০-১২-১খুশদিল শাহ ১-০-৩-০
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ