ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ থেকে স্বর্ণ-রুপার নতুন দাম কার্যকর, জেনে নিন মূল্য
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হয়েছে। সবশেষ সমন্বয়ে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা এবং রুপার দাম ভরিতে ৯৩৩ টাকা বাড়ানো হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত ২৩ ডিসেম্বর এই মানদণ্ডের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় লাফ দেখা গেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, গয়না কেনার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।
উল্লেখ্য, চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত রেকর্ড ৯০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬৩ বারই দাম বেড়েছে। একইভাবে রুপার দাম এ বছর ১৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১০ বারই বৃদ্ধির রেকর্ড রয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের অস্থিরতার কারণেই স্থানীয় বাজারে বারবার এই মূল্য সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে বাজুস।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল