ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ চালাতে পারবে না: নুর
নিজস্ব প্রতিবেদক: বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দল রাষ্ট্র পরিচালনা কিংবা স্থিতিশীলতা বজায় রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী নুরুল হক নুর।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “ব্যক্তিগত পাওয়া কিংবা আমার দল কয়টি আসন পেল—সেটি বড় কথা নয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে। বিএনপি ছাড়া অন্য কারো পক্ষে এই রাষ্ট্রকে স্থিতিশীল রাখা সম্ভব নয়।”
আসনটির স্থানীয় বিএনপি নেতাদের মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, “এখানকার দীর্ঘদিনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন ও শিপলু খান ভাইয়ের মনের ব্যথা আমি বুঝি। তারা দুঃসময়ে ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু বৃহত্তর স্বার্থে দল আমাকে এখানে সমর্থন দিয়েছে। আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়েই এই পিছিয়ে পড়া জনপদের উন্নয়ন করব।”
নিজের নির্বাচনী এলাকা নির্বাচনের কারণ ব্যাখ্যা করে নুর জানান, দলের চেয়ারম্যান তাকে ঢাকার যেকোনো একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি নিজ এলাকার চরাঞ্চলের মানুষের সেবা করা এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে পটুয়াখালী-৩ আসনটিকেই বেছে নিয়েছেন।
সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই আসনে বিএনপি নেতা হাসান মামুন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যা নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত