ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানকে কটূক্তি করায় গ্রেপ্তার এক শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এটিএম শহিদুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় এই ঘটনা ঘটে। শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান। ওই সময় শাহবাগ এলাকায় অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলাম তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ বলে চিৎকার করতে থাকেন এবং অসংলগ্ন আচরণ শুরু করেন। বিষয়টি সেখানে উপস্থিত নেতাকর্মীদের নজরে এলে তারা তাকে ধরে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ওসি মো. মনিরুজ্জামান জানান, তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্যের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ