ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কাল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার রুটিন:
২৮ ডিসেম্বর (রোববার) প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে ৩ ঘণ্টা পরীক্ষা হবে। শেষ দিনে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা (সময় ১ ঘণ্টা ৩০ মিনিট + ১ ঘণ্টা ৩০ মিনিট) অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলী:
১.আসন গ্রহণ: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
২. নিষিদ্ধ সামগ্রী: মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. ওএমআর পূরণ: উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না।
৪. ক্যালকুলেটর ব্যবহার: সাধারণ ক্যালকুলেটর ছাড়াও বোর্ড অনুমোদিত ৮টি নির্দিষ্ট সায়েন্টিফিক মডেল (Fx-82MS, 100MS, 570MS, 991MS, 991Ex, 991ES, 991ES Plus এবং 991CW) ব্যবহার করা যাবে। এর বাইরে কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৫. কক্ষ ত্যাগ: পরীক্ষা শুরুর ১ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী উত্তরপত্র জমা দিয়ে বের হতে পারবে না। প্রাকৃতিক জরুরি কারণ ছাড়া কক্ষের বাইরে যাওয়ার অনুমতি মিলবে না।
৬. অতিরিক্ত উত্তরপত্র: লুজ শিট নিলে তাতে প্রয়োজনীয় তথ্য লিখে পরিদর্শকের স্বাক্ষর নিশ্চিত করতে হবে এবং মূল উত্তরপত্রের কভার পেজে লুজ শিটের সংখ্যা উল্লেখ করে ক্রমানুসারে সেলাই বা স্ট্যাপল করে জমা দিতে হবে।
পরীক্ষার শেষ ১০ মিনিট আগে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং নির্ধারিত সময়েই উত্তরপত্র সংগ্রহ করবেন কক্ষ পরিদর্শকরা। শিক্ষার্থীদের অবশ্যই হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর