ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
তারেক রহমানের অপেক্ষায় সাভারে লাখো মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে।
সরেজমিনে দেখা যায়, প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে দুপুর থেকেই ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে সাভারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো স্মৃতিসৌধ এলাকা। নবীনগর বাসস্ট্যান্ড থেকে স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকায় মানুষের বিশাল উপস্থিতি দেখা যায়।
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, "তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন—এই খবরে আমরা দুপুর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।" আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, "দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। আমাদের নেতা সাভারে আসছেন, তাকে স্বাগত জানাতে আজ লাখো মানুষ পথে নেমেছে।"
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিনই তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেন। শুক্রবার বিকেলে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করেন। সেখান থেকেই সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।
সাভারে তার আগমন ঘিরে পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবক দলও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট